Wednesday, December 29, 2010

তোমাই দেখি



 ভরা দুপুরে লেকের মাঝে
      সপ্নীল আভায় তোমাই খুজি,
ক্লান্ত শরীরে গভীর ঘুমে
      মায়ার জালে তোমাই দেখি।






 
আমার কথা তোমায় লেখি
      তোমার কথা জান্‌ব বলে,
তাইতো তুমি বলনা আমায়
      লুকিয়ে রাখ মনের আড়ালে।






 

তবুও আমার মন খুজে
      না জানা অনেক কথা,
যদিও আঁচলে ঢাকা থাকে
      তোমার সপ্নগাথা।








বলতে পারবে জোর গলায়
আমার এমন কেন হয়,
শোনার জন্য মন্‌টা আমার
      চায় যে সবসময়।









আমার চোখ বন্ধ হলে
      তুমি আস অগোচরে,
তাইতে চাই তুমি থাকো
      আমার সারাটা বেলা জুরে।







 আমার সপ্ন বেচে থাকে
      তোমার সপ্নের মাঝে,
তাইতো আমি বেঁচে আছি
      তেমায় দেখে দেখে।





No comments:

Post a Comment