তোমার জন্য আকাশ সৃষ্টি,
তোমার জন্য ঝড়ে বৃষ্টি,
তোমার জন্য এই পৃথিবী,
ভাবতে লাগে অনেক মিষ্টি।
তোমার কথায় ভরে মন,
তাইতো আসি বারে বারে,
মরব বলে পন করেছি,
তোমার আংগিনায় খেলতে খেলতে।
তোমার অবশিষ্ট ভালবাসায়,
সিক্ত হতে চায় এই হৃদয়,
বেঁধে রাখি অনেক কষ্টে,
ধরাতে তাই এত প্রলয়।
No comments:
Post a Comment