যখন আমি দেখি তোমায়
গভীরতায় যাই হারিয়ে,
বুঝতে চাই হৃদয়ের কথা
অনেক মমতা আর ভালবাসা দিয়ে।
তুমি যখন আমার সামনে
হাঁস মন খুলে,
মনে হয় তাকিয়ে থাকি
জগৎ সংসার ভূলে।
যখন তোমার চোখ পরে
আমার চোখের উপরে,
ভেসে যাই রং এর জগতে
সমস্ত বাঁধা উপেক্ষা করে।
No comments:
Post a Comment